Skip to main content

Posts

Showing posts with the label smart cv writing in bengali

একটি আকর্ষণীয় ও স্মার্ট সিভি লেখার কৌশল !

মাত্র অনার্স শেষ করেছেন শাহ্-আলম। এখন চাকরির বাজারে পদার্পনের পালা, তৈরী করতে হবে সিভি বা কারিকুলাম ভিটা, চটজলদি কম্পিউটারের সামনে বসে গেলেন তিনি । কিন্তু বুঝতে পারলেন সিভি লেখা যতটা সহজ মনে করে ছিলেন বাস্তবে ততটা সহজ নয়। তখন চিন্তা করছেন দোকান থেকে ৫ বা ১০ টাকা দিয়ে একটা সি ভি ফরম্যাট কিনে নিলেই চলবে ! মনে রাখবেন, বেশীরভাগ প্রার্থীরা একাজটিই করবে। তার মধ্যে আপনি যদি নিজেকে একটু আলাদা আর একটু স্মার্ট ভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার চান্সটাই বেশী থাকবে। যেমনঃ অনেক গুলো সাদা টি-শার্ট এর মাঝে একটি লাল টি-শার্ট যেমন চোখে পড়ে। ছোট বেলায় গরু রচনা আমরা সবাই পড়েছি। সেখানে জেনেছি গরুর দুইটি চোখ, দুইটি কান, চারটি পা আছে। বড়বেলায় চাকরি খোঁজার সময় সিভি তৈরি করতে গিয়ে আমরা সেই বিদ্যাটাই যেন একদম ঢেলে দেই। “আমার নাম মোকলেস, হাইট ৫ ফুট ৬ ইঞ্চি, আমি ছেলে, গায়ের রং শ্যামলা, আমি অবিবাহিত, আমার দুটি বোন,একটি ভাই আছে”, কি ভাই? আপনিও লিখেছেন নাকি এসব? দেখে নিন। দুঃখিত আপনাদের একটু খোঁচা দিয়ে লেখাটা শুরু করার জন্য। শাহ্ -আলমের মত অনেকেই সিভি তৈরী, তার কাঠামো নির্ধারণ, শ...